জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না,কতটা ভোগ করবেন তাও ! বৈদিক জ্যোতিষ

 জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না,কতটা ভোগ করবেন তাও ! বৈদিক জ্যোতিষ







এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য আমার নিজস্ব চিন্তাভাবনা। 

জ্যোতিষ শাস্ত্রে ৩০০ রকমের যোগ আছে,কিছু যোগ জন্মকালীন কুন্ডলি তে জন্ম থেকেই হয়ে থাকে। আবার কিছু যোগ গ্রহের গোচরে সময় অনুসারে হয়ে থাকে। 

সব থেকে বড় বিষয় হলো আপনি কি কর্ম করেন। আপনার মধ্যে কোন ধরনের ব্যক্তিত্ব বেশি আছে। কারন আমরা জ্যোতিষ শাস্ত্রে বলে থাকি সৎ হলে জীবনে উন্নতি করা যায় ভগবানের প্রিয় হওয়া যায় এরকম উল্লেখ করে থাকি। 

বাস্তবিক ক্ষেত্রে আমাদের মানবজাতির প্রত্যেকের মধ্যে কিছু না কিছু লোভ থাকে। সেই লোভ অনুসারে সেই ব্যক্তি জীবনে কাজ কর্ম করে থাকেন। তিনি যে কাজ করেন অন্যের কাছে সেই কাজ খারাপ হতে পারে কিন্তু সেই ব্যক্তির কাছে সেটাই তার কর্ম। 

এই কারণে বাস্তবিক ক্ষেত্রে দেখতে হবে সেই ব্যক্তি কোন ধরনের কর্ম করেন। সেটা সমাজের পক্ষে ভালো কাজ না খারাপ কাজ বিষয় সেটা নয়।

একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গুরু চন্ডাল যোগ নিশ্চয়ই আপনারা কম-বেশি শুনেছেন অথবা জানেন। 

কিন্তু আজ আমি আলোচনা করব যদি কারোর লগ্ন থেকে তৃতীয় ঘরে গুরু চন্ডাল যোগ থাকে অথবা গোচরে যদি সৃষ্টি করে এবং সেই ব্যক্তির মধ্যে কোনরকম অন্য পথে ইনকাম করার ভাবনা চিন্তা থাকে তাহলে সেটা কিন্তু তার কাছে শুভ। 

কারণ সেই ব্যক্তি সেই ধরনের কর্ম করতেই যথেষ্ট উৎসাহিত মনে করেন। তৃতীয় স্থানে এই যোগ থাকলে আধুনিক সমাজের বিভিন্ন রকম সাইবার প্রতারণা সঙ্গে যুক্ত থাকে অথবা (প্রতারণা)। এই ব্যক্তির মধ্যে এইরকম বিষয়ে যথেষ্ট জ্ঞান /চতুরতা থাকে।

আবার এক দিক থেকে দেখতে হলে একজন সাধারণ মানের ব্যক্তি চিন্তাভাবনা ভিন্ন। এই ধরনের চিন্তাভাবনা তার মনের মধ্যে থাকে না তার কাছে এটি অবশ্যই খারাপ লাগতে পারে।

এই কারণেই যে কোন যোগ আপনাকে খারাপ অথবা ভালো দিতে পারে সেটি নিয়ে বেশি চিন্তা করবেন না। কতটা ভোগ করতে পারবেন চিন্তা করুন। আপনি কোন ধরনের কর্ম করেন তারপর নির্ভর করছে। জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন যোগ আপনার জীবনযাত্রা আপনার কর্ম কতটুকু প্রভাবিত করবে।

 এই বিষয়টা আপনাকে  অবশ্যই আগে জানতে হবে জানতে হবে। এক কথায় বলতে হলে আপনি কোন ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন কি কর্ম করেন তারপরে অনেকটা যোগ নির্ভর করছে। এই কারণে সমস্ত যোগ খারাপ নয় অথবা ভালো নয়। আপনি কতটুকু ভোগ করবেন বিষয়টা সেটাই।

Online Consultancy 

MOB:9836308473



Sagittarius 2025 : জীবন উলটপালট নিজেকে সামলে নেবেন।! Indian Astrology Predictions

Sagittarius 2025 : জীবন উলটপালট নিজেকে সামলে নেবেন।! Indian Astrology Predictions




ধনু রাশির আপনারা যারা রয়েছেন শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে রয়েছেন। আপনাদের রাশি লগ্ন ভেদে কেউ কেউ দারুন সমস্যায় আপনারা রয়েছেন। 

এই ২০২৫ সালে এমন একটি সময় আসবে যেখানে আপনারা সমস্ত কিছু নতুন করে আবার গুছিয়ে নেবেন। জীবন উলটপালট থেকে নিজেকে সামলে নেবেন। কারণ যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখনই ভগবানের দুয়ার খোলা থাকে। 

এইরকমই কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে অর্থাৎ ভগবানের দুয়ার আপনাদের জন্য খুলতে চলেছে। সমস্যা যার জীবনে আসে একমাত্র তিনিই জানেন কি ধরনের সমস্যা জীবনে আসতে পারে। 
আপনাদের চিন্তার কোন কারণ নাই কারণ এই 2025 সালে 20 October থেকে 5 December 2025, চরম উন্নতি করতে চলেছেন। 

কারণ এই সময় সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজেটিভ অবস্থানে থাকছে। যে কোনো পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে এতটাই আপনারা পজিটিভ এনার্জি পাবেন। এই সময় শনি গ্রহের ঢাইয়া  এর প্রভাব আপনার জীবনে থাকবে না।

আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এই যোগাযোগ যে কোন ক্ষেত্রে হতে পারে আপনার কর্মের দিক থেকে হতে পারে অথবা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন ভালো ক্ষেত্রে ডাক্তারি এপয়েন্টমেন্ট নিতে চাইছেন সেটিও হতে পারে। এছাড়াও আপনারা যারা অংশীদারি ক্ষেত্রে কোন কিছু বিক্রি করবেন এই সময়কালের মধ্যে আপনাদের হয়ে যাবে। 

আপনাদের আকস্মিক কোনো রকম অর্থ প্রাপ্তির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা লটারি কাটেন এখান থেকেও হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ থাকছে। আপনার নিজেকে সামলে নিতে পারবেন যে পরিস্থিতি আপনাদের জীবনে সমস্যা সৃষ্টি করছিল সেই রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 

সবথেকে বড় বিষয় হলো পারিবারিক ক্ষেত্রে যদি কোন রকম আপনার সমস্যা নিয়ে চলেন সেটা হতে পারে কোন রকম জমি জায়গার সংক্রান্ত সমস্যা অথবা ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা বা আপনারা 

পরিবারের সন্তানের বিবাহ দিয়েছেন সেখানে সমস্যা নানান ধরনের সমস্যার সমাধান হচ্ছে। আপনার মধ্যে যথেষ্ট চিন্তা-ভাবনা বিকশিত হবে। আপনারা যে কোন বিষয় নতুন করে যদি পজেটিভ এনার্জি পান অথবা কোথাও সুযোগ পান তাহলে মন্দ কিসের ? যখন সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায় তখন একমাত্র ভগবানের দুয়ার খোলা থাকে। 

তাই এমনই পরিস্থিতির মধ্যে আপনারা আসছেন চিন্তার কোন কারণ নাই। আপনাদের পুনর্জীবন হচ্ছে বলা যেতে পারে। সমস্যা বহল পরিস্থিতি থেকে নিজেকে সামলে নেবেন পরবর্তী ক্ষেত্রে এর প্রভাব থেকে আপনারা যথেষ্ট ভালো পজেটিভ দিক নিয়ে চলতে পারবেন।

এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন। আপনারা যারা জন্ম কুণ্ডলী বিচার করতে চান যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 
MOB:9836308473

আনাড়ি সময়ে বিবাহ করলে যা হওয়ার তা হবে! ( Indian astrological predictions )



আনাড়ি সময়ে বিবাহ করলে যা হওয়ার তা হবে! ( Indian astrological predictions )
 

আমরা অনেকেই বিবাহের ক্ষেত্রে রীতিনীতি মেনে চলি না এর ফলস্বরূপ তাহা আমাদের জীবনে ঘটতে থাকে। 

জ্যোতিষ শাস্ত্রে বিবাহের ক্ষেত্রে অষ্ট-কূট গণনা করা হয়ে থাকে। এখানে একটি কথা উল্লেখ করে রাখি, এই অষ্ট-কুট গণনা করতে হলে অবশ্যই পাত্র এবং পাত্রীর সঠিক জন্ম তারিখ, মাস, বছর, সময় থাকতে হবে। তাহলে ই সঠিক তথ্য পাবেন। 

এছাড়াও যেগুলো আপনাকে মেনে চলতে হবে:-

বিবাহ বার নিয়ম: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র এই চারি বারে বিবাহ দিলে কন্যা সৌভাগ্যশালী হয় এবং রবি মঙ্গল শনিবারে বিবাহ দিবে কন্যা কূলটা হয়। রাত্রিতে বার দোষ হয় না। বিশেষত: রবি, মঙ্গল ও শনিবারে একেবারেই বার দোষ থাকে না।


তিথি: অমাবস্যা তিথিতে কদাচিৎ বিবাহ করবেন না অথবা দেবেন না। 

বিবাহের মাস নিষেধ: আষাঢ় মাসে বিবাহ হইলে কন্যা ধনধান্য ভোগ্যরোহিতা। শ্রাবণ মাসে মৃতবৎসা, ভাদ্র মাসে ব..., আশ্বিন মাসে মৃত্যু, কার্তিক মাসের রোগ যুক্ত, পৌষ মাসে আচারভ্রষ্টা ওই স্বামী বিয়োগিনী, চৈত্র মাসে কন্যা, মদনোন্মতা হয়। অন্যান্য মাসে বিবাহ কন্যা প্রতিব্রতা ঐশ্বর্য যুক্ত হয়। তবে এখানে অন্যান্য মতামত অবশ্যই আছে পরক্ষণীয়া পক্ষে চৈত্র ,পৌষ ব্যতীত অন্য ১০ মাস শুভ। 



এরকম কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। আমরা পরবর্তী ক্ষেত্রে শুধুই দুঃখ করতে থাকি আমার জীবনে এইরকম হলো। সেই কারণেই আপনারা সমস্ত আচার অনুষ্ঠান এবং কিছু আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে পজিটিভ এনার্জি যখন থাকবে সেই সময় যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখময় ও আনন্দময় হয়ে উঠবে। 

উপরের সমস্ত বক্তব্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা করা হয়েছে। আপনারা বিবাহ করার আগে অবশ্যই জন্ম কুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন। বিবাহ যখন সম্পন্ন করবেন শুভ তিথিতে করবেন। 

"এরকম তথ্য জানার জন্য অবশ্যই follow করে রাখবেন"

আপনাদের বিবাহিত জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠুক, ভগবানের কাছে এটুকুই কামনা করি।

Online Consultancy 

MOB:9836308473

Big changes Accurate Time 2025 : যত আশা তত লাভ ! Virgo




 Big changes accurate time 2025 : যত আশা তত লাভ "কন্যা রাশি"


কন্যা রাশি আপনারা ২০২৫ সালে একটি সময়ে বেশি বেশি মনের মধ্যে আশা রাখুন কারণ আপনার আশা পূরণ হচ্ছে। এই ফলাফল আপনারা পাবেন 20 October থেকে 5 December 2025 সাল। 

কন্যা রাশি আপনারা এখন আপনি যে বয়সের মধ্যে রয়েছেন যাহা করছেন প্রয়াস যথেষ্ট বেশি করে রাখুন। 2025 সালে ঠিক এই সময়টা যখন আপনার জীবনে আসবে যে ক্ষেত্রেই থাকো না কেন সেখানে শুধুই সফলতা, সফলতার আর সফলতা। বিন্দুমাত্র নিজের মধ্যে আর কোন রকম সংকোচ থাকবেনা। যে ক্ষেত্রেই আপনি বিরাজ করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু করতে চলেছেন। 

এই সময়টার মধ্যে সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করবে। এই সাফল্য স্থানে অবস্থান করার ফলে আপনাদের জীবনে একটি অকল্পনীয় পরিবর্তন হতে চলেছে। এই সময়টার মধ্যে যে পরিবর্তন হবে সেটি অবশ্যই আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সব থেকে পজিটিভ বিষয় যেটি উঠে আসছে সেটি হল নিজের বুদ্ধি বলে এবং নিজের কর্ম কুশলী দ্বারা সমস্ত কিছু পেতে চলেছেন। আপনার জীবনে বহুমুখী সুযোগ যথেষ্ট আসতে চলেছে। আপনার জন্মকালীন কুন্ডলী তে গ্রহের অবস্থান ভালো থাকলে আপনি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠে আসতে পারেন। আপনাদের আর্থিক সমস্যা সেটিও দূর হতে চলেছে। মনের মতন বন্ধু/ বান্ধবী অথবা স্বামী অথবা স্ত্রী রূপে কাউকে পেতে চলেছেন। যে আপনার সমস্ত সুখ-দুঃখ বহন করবে। ভগবান প্রত্যেককেই একটি সময় দিয়ে থাকেন। এই কারণে এই সময়টা আপনারা ভগবান প্রদত্ত সময় হিসেবে ধরে নিয়ে চলতে পারেন। এখানে যেটুকু আপনি পাবেন তাহা পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারবেন 2026 সালে। কারণ 2026 সালে দেবগুরু বৃহস্পতি আবার এই সাফল্য তম ঘরে প্রবেশ করবে।

আপনি যে কাজের মধ্যে পারদর্শী সেই কাজ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনি যে কাজ করতেন সেই কাজ অন্যান্য ব্যক্তিকে হয়তো বলা যেত না। এই সময়টা আপনাদের জীবনে আশার পরে আপনি সমস্ত ব্যক্তিকে চিৎকার করে বলতে পারবেন আমি এই কাজ করে থাকি। কারণ আপনার সমস্ত পরিশ্রম সেটি সফল হতে চলেছে। দীর্ঘদিন কঠিন পথ অতিক্রান্ত করার পর সঠিক জায়গায় আপনি বসতে চলেছেন। ভাগ্য দেবতা আপনার প্রতি সুপ্রসন্ন হতে চলেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আপনারা অবশ্যই পাবেন। 


এই প্রতিবেদনে সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। এটি একটি ভবিষ্যৎবাণী তাই শিক্ষামূলক এবং ভবিষ্যৎ বাণী হিসেবে দেখবেন। নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473




এখন শনি মহারাজ আপনাকে কেমন ফল দেবেন, নিজেই জানতে পারবেন! Influence of Saturn


 শনি গ্রহের নেগেটিভ এনার্জি থেকে আমরা কমবেশি এর থেকেই একটু ভয় পেয়েই থাকি। একটি কথা মনে রাখবেন সমস্যা থাকলে তার সমাধান ও অবশ্যই আছে। 

এই প্রতিবেদনে আপনারা জানতে চলেছেন এই মুহূর্তে এখন শনি গ্রহ যে নক্ষত্র অবস্থান করে আছে সেই নক্ষত্র অনুসারে আপনি কেমন ফলাফল পেতে পারেন নিজেই বিচার বিশ্লেষণ করে জানুন;-

শনির বর্ণ গণনা-শনি সংক্রমণ কালে শনি ভাগ্য নক্ষত্রে (বর্তমানে ২৫ নম্বর নক্ষত্রে) প্রশ্নকর্তার জন্ম নক্ষত্র ও ১২ একত্রে যোগ করিয়া ৮ দ্বারা, ভাগ করিবেন। ভাগ শেষ :- 

*১ থাকিলে বর্ণ "নীল"এর ফল অর্থনাশ।

*২ থাকিলে বর্ণ "কৃষ্ণ"এর ফল দেহ পিড়া। 

* ৩ থাকিলে বর্ণ "পিঙ্গল"এর ফল ধনলাভ।

*৪ থাকিলে বর্ণ "লৌহ"এর ফল সর্বসুখ। 

*৫ থাকিলে বর্ণ "তাম্র"এর ফল ধর্মলাভ।

*৬ থাকিলে বর্ণ "ধূম্র"এর ফল রাজপূজা।

*৭ থাকলে বর্ণ "পাষাণ"এর ফল কঠিন সমস্যা। 

*৮ থাকিলে বর্ণ "মরকত'এর ফল মানসিক টেনশন।



উপরের এই সমস্ত বিষয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা করলাম। 

আমি প্রতিবেদনের পূর্বেই আলোচনা করেছি সমস্যা যখন আছে সমাধান অবশ্যই হবছ। আপনারা অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে পারেন। তবে এই প্রতিবেদনে শনি গ্রহের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রক্ষা করার জন্য কয়েকটি উপায় জেনে রাখুন:-

অশুভ শনির পিত্যর্থে দান্যদ্রব্য - মসকলাই, তিল তৈল, কৃষ্ণতিল, লৌহ, সবস্ত্র ভোজ্য ও দক্ষিণার শহীদ"ওম ঐং হ্রীং শনৈশ্চরায় নমঃ"মন্ত্র পাঠ পূর্বক গ্রহ-বিপ্রকে দান করিবেন, অন্যথায় দান নিষ্ফল হইবে। 

এছাড়াও আপনারা নীলকান্ত মনি ধারণ করতে পারেন। নীলকান্ত মনির অভাবে আপনারা মূল ধারন করতে পারেন। 

শনির গোচরফল - শনি জন্ম রাশি হইতে বিত্তনাশ ও সন্তাপ, দ্বিতীয় মনেঃকষ্ট, তৃতীয় শত্রুক্ষয় ও ধনলাভ, চতুর্থের শত্রুবৃদ্ধি, পঞ্চম এ পুত্র ভৃত্য ও ধনোনাশ, ষষ্ঠে অর্থলাভ, সপ্তমী অনিষ্ট উৎপত্তি, অষ্টমে দেহ পীড়া, নবমীর ধনক্ষয়, দশমের রোগনাশ বা মানসিক উদ্বেগ, একাদশে বৃত্তলাভ দ্বাদশে অনর্থ হয়।


জ্যোতিষ শাস্ত্রের অনেক শর্তসাপেক্ষ আছে আপনারা অবশ্যই নিজের কুন্ডলী বিচার করিয়ে নেবেন কারণ শুধু চন্দ্রের অবস্থান নয় এখানে দেখতে হবে কোন শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা আপনার লগ্ন থেকেও বিচার করতে হবে। এই প্রতিবেদনে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, সমস্ত কিছু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন।

জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন রকম যোগ থেকে কতটা ভালো ফল পাবেন জ্যোতিষ শাস্ত্রে শুধু যোগ দেখলেই হবে না, কতটা ভোগ করবেন দেখুন ! Vedic Astrology



Your Astrology Update - Big changes, surprise & Also Change Your Life "LEO HOROSCOPE '


 Your astrology update - big changes, surprise & also change your life "LEO Horoscope"

সিংহ রাশি আপনারা জ্যোতিষ শাস্ত্রের সঠিক তথ্য পাচ্ছেন এই প্রতিবেদনে:- 




সিংহ রাশি ২০২৫ সালে, একটি সময় আপনাদের জীবনে আসবে যে সময়টা আপনার জীবনে শুধুই চমৎকার ঘটতে থাকবে। এই সময়টা, আপনাদের জীবনে আসবে সঠিক, সময় হল ২০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ সাল। যে পরিবর্তনটা অবশ্যই আপনাদের চোখে দেখার মতো পরিবর্তন। 


এই যে সময়টা আপনাদের জীবনে আসবে এখানে আপনার কোন রকম অভিযোগ থাকবে না। কারণ এতটাই আপনারা উন্নতি করতে চলেছেন। সৃষ্টির সবথেকে পজেটিভ এবং মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থানে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পাওয়ার ফুল অবস্থানে থাকবে। এর ফলে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে। 

আপনারা অনেকেই ভাবছেন শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে রয়েছেন আদৌ কি উন্নতি হবে। এরকম ভাবনা যদি আপনাদের মনের মধ্যে আসে তাহলে দূরে সরিয়ে রাখুন। এই অবস্থায় থেকেও আপনাদের যথেষ্ট উন্নতি হতে চলেছে। এই সময় আপনারা সম্পত্তি গত দিক থেকে যথেষ্ট লাভবান হতে চলেছেন। আপনি যেকোনো কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন সেই কাজ আরো প্রসারিত হচ্ছে। আপনার নামের বিস্তার হচ্ছে। আপনি বড় দায়িত্ব পেতে পারেন এই সময়ের মধ্যে। এমন কোন কাজ আপনি করেন যেখানে উচ্চপদস্থ অথবা সরকার কর্তৃক কোন পুরস্কার স্বরূপ আপনার হাতে সম্মান পত্র দিতে পারে। এছাড়াও আপনারা যারা বিদেশে রয়েছেন সেখানেও আপনি একটি স্টেবিলিটি পর্যায়ে আসছেন। আপনাদের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। যা শরীর স্বাস্থ্যের সমস্যায় থাকবেন ভালো ক্ষেত্রে আপনারা চিকিৎসার সুযোগ পেয়ে যাবেন। যদি আপনার জন্মকালীন কুন্ডলী তে দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে থাকেন তাহলে বিনা পয়সায় ভালো এবং সু- চিকিৎসা পেতে চলেছেন। এই সময় আপনাদের অনেক সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অথবা যে সমস্ত সম্পত্তি অবহেলায় রয়েছে সেগুলোর সংস্কার করে নতুন কিছু শুরু করার ভাবনা মনের মধ্যে আসবে। 

আপনারা এখন যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে আরো কিভাবে উন্নতি করা যায় চেষ্টা রাখুন। কারণ এই ২০২৫ সালের আপনাদের জন্য আসন্ন সময় আসছে। যেকোনো না যেকোনো দিক থেকে আপনি লাভবান হতে চলেছেন। আপনার কর্মকাণ্ড আরো প্রসারিত হচ্ছে। আপনার মনের মধ্যে যদি কোন রকম কলুষিত ভাবনা থাকে সেটিকে দূর করে পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে চলুন কারণ আগত যেদিন আসছে আপনাদের মুখে চওড়া হাসি দেখা যাবে। 
এই প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সেগুলি হুবহু সমস্ত কিছু আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন না। সম্ভাব্য ফলাফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন। আপনি যদি মনে করেন নিজের জন্ম কুণ্ডলী বিচার করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
Online Consultancy 
MOB:9836308473

সাধ ভক্ষণ জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ/2025


 সাধ ভক্ষণ জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ/2025

সময় অথবা মাস অনুসারে আপনাদের যাদের এই জ্যৈষ্ঠ মাস ১৪৩২ বঙ্গাব্দ সাধ ভক্ষণ এর শুভ দিন নির্ধারণ হয়েছে, তাহলে পূর্বে থেকেই জেনে রাখুন। আপনারা যেহেতু শুভ দিন, শুভ তারিখ ধরে করছেন তাহলে অবশ্যই শুভ তিথি অনুসারে করবেন। কারণ হিন্দু সনাতন ধর্মে একটি বিষয় নিশ্চয়ই আপনারা জানেন শুভ দিনে, শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়।




গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ভালো কিছু খাওয়ানোর উদ্যোগ করা হয়ে থাকে এছাড়া ও কিছু নিয়মকানুন(আচার অনুষ্ঠান) করা হয়ে থাকে। এরকম অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রাচীন কাল থেকে সাধ ভক্ষণ প্রথা চলে আসছে। 



পঞ্জিকা অনুসারে প্রথম দিন যেটি ধার্য করা হয়েছে সেটি হল ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ পঞ্চামৃত সাধ ভক্ষণ। ইংরেজি তারিখ (5 June 2025), শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে যে তিথি টা সবথেকে ভালো সেটি হল সকাল ১১:৩৭ এর মধ্যে। 



পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে পঞ্চামৃত সাধ ভক্ষণ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি (8 June 2025), শুভ দিনটি হল রবিবার। এই দিনে যে সময়টা সব থেকে ভালো নির্বাচন করা হয়েছে সেটি হল সকাল ৭: ১২ থেকে ৯:৫৬ মিনিটের মধ্যে।


পঞ্জিকা অনুসারে তৃতীয় যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হল ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরাজি (11 June 2025) শুভ দিনটি হলো বুধবার। এই দিনে যে সময়টা সব থেকে ভালো সময় সেটি হলো সকাল ১১:৩৭ এর মধ্যে।



আপনারা যারা মা হতে চলেছেন অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। সাধ ভক্ষণ এর যে সমস্ত তিথি উপস্থাপন করা হয়েছে সেটি (India)কলকাতা অনুসারে সময় সূচিত করা হয়েছে। আপনারা যেখানে বসবাস করছেন সেখানের সময় অনুসারে একটু সময় আগে অথবা পিছনে ধরে চলবেন।

                                          ধন্যবাদ