একবার বললেই মঙ্গল: জীবন হবে মঙ্গলময় ! Hanuman Chalisa


 একবার বললেই মঙ্গল, তাই একবার জোরে বলুন জয় শ্রী রাম, জয় বজরংবলী। হনুমান চল্লিশা অনুবাদটা জেনে রাখুন:-

www.astrologypred.in
জয় শ্রী রাম

শ্রী গুরু চরণ পদ্মের ধূলিকণা আসে মনোরূপী দর্পনকে পবিত্র করে। শ্রী রঘুবীরের নির্মল জশ বর্ণনা করে। তাহা ধর্ম, অর্থ ও কাম চারি ফল প্রদান করে। 

হে পবন পুত্র! আমি আপনাকে স্মরণ করি। আপনি তো জানেন, আমার শরীর ও বুদ্ধি দুর্বল, আপনি আমাকে শারীরিক বল, সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করবেন। 

হে হনুমান, তোমার জয় হোক। তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর স্বরূপ। তোমার তুলনা তুমিই, তোমার জয় হোক। ৩ লোক অর্থাৎ স্বর্গ মর্ত্য ও পাতালে পর্যন্ত তোমার কীর্তি পরিব্যপ্ত আছে।।

হে শ্রী রামের পরম ভক্ত ও দূত! এ জগতে তোমার সমান শক্তিশালী কেহ নেই। তাই তুমি অঞ্জনা পুত্র এবং পবন তনয় রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ।।

হে বজরঙ্গবলী, তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান। তুমি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান কর।।

তোমার মনোহর কাঞ্চন বরণ রূপ, তোমার পরিধানের সুন্দর বসন, কর্ণে কুণ্ডলী এবং কুঞ্চিত কেশ অতি শোভ মান হয়।।

তোমার অস্ত্র বজ্র ও ধ্বজা আছে তথাপি স্কন্ধে মহা গদা সর্বদা সুশোভিত।।

হে মহারুদ্র সংকর অবতার, এ কেশরী নন্দন! তোমার পরম পরাক্রমকে জগৎবাসী বন্দনা করে ।।

তুমি অত্যন্ত চতুর ও চালাক। তুমি বৃদ্ধ বান ও মহা গুণমান। তুমি সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসো।।

তুমি সি রামচন্দ্রের গুণগান শোভন করে অসীম আনন্দ লাভ করো। ভগবান শ্রীরামচন্দ্র, মাতা জানকী ও খুল্ল তাত লক্ষণ তোমার হৃদয়ে বর্তমান।।


তুমি অতি সূক্ষ্ম রূপ ধারণ করে জননী জানকী কে দর্শন করলে আবার অতি ভয়ংকর রূপ ধারণ করে রাবণের স্বর্ণ লঙ্কা দগ্ধ করলে।।

তুমি ভয়ংকর রূপ ধারণ করে রাক্ষসকূল নিধন করলে। আর ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য কে সফল করার জন্য তুমি বিনা দ্বিধায় তার সমুদয় কাজে সহায়তা করলে।।

তুমি সুদূর গন্ধমাদন হতে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলে। তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমার হৃদয়ে অবস্থান করেন।।

এ অঞ্জন নন্দন! ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে। তিনি বললেন - তুমি তার ভাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন।।

হাজার হাজার মানুষ তোমার যশো গান গাইবে। এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি, শ্রীরাম চন্দ্রের কন্ঠহার তুল্য দর্শন করবে।।

সনৎ কুমার, সনাতন, সনক, আদি মণিগণ ব্রহ্মাদি দেবতাগণ এমন কি শেষ নাগজীও তোমার গুনগানে চিরকাল মুখরিত।।

যশ, কুবের আদি তথা সমস্ত দিকপালগন আর কবি বিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশোগান করে থাকেন।।

সুগ্রীব কে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্র কে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছে। তোমার কৃপায় তিনি রাজপদ পেয়েছেন।।

তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন।।



যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যার কাছে পৌঁছতে হাজার যুগ লাগে সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন।।

তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলেন। তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল।।

সংসারে সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে।।

তুমিই শ্রী রামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমারি আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি।।

তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে। তোমাকে যে নিত্য স্মরণ নেয় তার কোন উপকার ভয় থাকে না।।



তোমার তেজ কেবল তুমিই ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো। সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে।।

হে অঞ্জন পুত্র! যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোন ভূত-প্রেত ও দুষ্টু ব্যক্তি আসতে পারে না বা তার কোন প্রকার অনিষ্ট করতে পারে না।।

হে বীর হনুমানজী! নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়।।





যে ব্যক্তি সংসারে সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়।।

রাজা শ্রী রামচন্দ্রজী সর্বশ্রেষ্ঠ তপস্বী। তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রি জগতে ধন্য হয়েছ।।

তোমার উপাসক ব্যক্তি কোন কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার চেয়ে অভিলাষ পূরণ হয়ে থাকে তুমিই একমাত্র সক্ষম আছো সকল জীবের কামনা-বাসনা পূরণ করতে।।

তোমার যশোগান সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চারি যুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে। তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক।।

হে শ্রী রামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজী। তুমি সাধু ও ধর্ম প্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং অসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ কর।।

এ কেশরী নন্দন! সিতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন, তাতে তোমার অষ্টসিদ্ধি ও নৌসিদ্ধির কারণ হয়ে গেল।।

তুমি সর্বদা শ্রীরাম রঘুনাজীর স্মরণ থাক। তাই তোমার নিকট থেকে বিদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদুরিত হয়ে থাকে। "রাম - রাম"নামের ঔষধি তোমার সবেরই কারণ।।

তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়। আর সে ভক্তদের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশ প্রাপ্ত হয়ে থাকে।।

তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজীর ধামে দর্শন করেন। সে প্রাণী মৃত্যুর পরেও হরি ভক্ত হয়ে থাকে।।







এ হনুমানজী! যে ভক্ত সাত সমনে তোমার সেবা করে থাকে সেই সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়ে থাকে। তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না। একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয়।।

হে মহাবীর হনুমানজী,! যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সকল সংকট মোচন হয়। তাকে আর কোন দুঃখের সম্মুখীন হতে হয় না।।

হে বীর হনুমানজী! তোমার সর্বদা জয় হোক। জয় হোক -জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি।।

যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালীশা পাঠ করে তাকে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে।।

গৌরী প্রতি ভগবান শংকরজী হনুমান চালীশা রচনা করে গেছেন। ইহা নিত্য পাটের সফলতা প্রাপ্ত হওয়া যায়।।

যে মোর নাথ হনুমানজী! তুলসী দাস সর্বদা শ্রী রামের দাস ছিলেন। তিনি শ্রী রামের দাসবৎ ছিলেন। তুমিও।।

হে পবন পুত্র! তুমি সকল প্রকার সংকট হরণকারী। তুমি জগতের মঙ্গলমূর্তি স্বরূপ। আমর প্রার্থনা তুমি শ্রীরামচন্দ্র, মাতা সীতা, ও লক্ষণ সব আমার হৃদয়ে বাস কর। হে অঞ্জনা সুত তোমার জয় হোক। 

                 ইতি - শ্রী হনুমান চালীসা

এক মনে, বিশ্বাস রেখে হনুমান চলীশা পাঠ/স্মরণ করবেন এর শুভ ফলাফল অবশ্যই পাবেন


,🙏শনি গ্রহের দৃষ্টির কুপ্রভাব থেকে রক্ষায় হনুমান চালিশা পাঠ: পুরাণ কী বলে?


Bengali New Year Astrology: নববর্ষে কপাল খুলে যাচ্ছে, ৩ রাশির দারুন সুযোগ!


 নববর্ষে কপাল খুলে যাচ্ছে,৩ রাশির দারুন সুযোগ!

আপনাদের কাঙ্খিত আশা পূর্ণ হতে চলেছ।





রাশি গত অথবা লগ্ন গত ফলাফল পেতে চলেছেন। 







বছরের প্রথম দিন রবি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে, যার ফলে রবি গ্রহ যথেষ্ট শক্তিশালী হচ্ছে। 






মেষ রাশি দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে। মনের মধ্যে নতুন ভাবনার উদয় হচ্ছে। মানসিক শক্তি বৃদ্ধি হচ্ছে। যেকোনো ক্ষেত্রেই জয়লাভ হতে পারেন।






কর্কট রাশি আপনাদের অভূতপূর্ব পরিবর্তন আসছে। কোন বড় দায়িত্ব আপনারা পেতে চলেছেন। কর্মে পদোন্নতি হতে চলেছে। বিরাট পরিবর্তনের সুযোগ আসছে। 


সিংহ রাশি স্বমহিমায় আপনারা থাকবেন। ভাগ্যের কেমন চমৎকার দিক উঠে আসছে উপলব্ধি করবেন। নিজের শক্তি সম্পর্কে অবগত হবেন। 







ভগবানকে স্মরণ করে নববর্ষ শুরু করুন। আপনাদের জীবনে নতুনভাবে সূর্য উদয় হচ্ছে। দীর্ঘ এক বছর কাল পরে নতুন রূপে আপনারা কিছু পেতে চলেছেন। 


এই দিনে আপনারা পরিবারের বয়স্ক যারা রয়েছেন তাদের আশীর্বাদ নেবেন। পরিবারের মধ্যে পূজা অর্চনার মধ্যে থাকবেন।



মীন রাশি ১৪৩২ সালের রাশিফল "Pisces Horoscope '


            বাংলা নতুন বছর কেমন যাবে 
লেখক: Astrologer Sukanta Manna 

১৪৩২ সালের বাংলা রাশিফল//পঞ্জিকা ১৪৩২ 

মীন রাশি আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন:-

আমাদের জীবনে উত্থান ও পতন অবশ্যই থাকে। এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে শনি গ্রহের সাড়ে সাতি মধ্যম চরণে আমরা থাকছেন। একটি কথা মনে রাখবেন মধ্যম চরণে থাকা সত্ত্বেও এই ১৪৩২ সাল আপনাদের কাছে স্মরণীয় সাল হতে চলেছে। 

এই বাংলা নতুন বছরে গ্রহের অবস্থান এমন কিছু বড় পরিবর্তন আপনাদের জীবনে আসছে যেটা অবলম্বন করে আপনারা পরবর্তী জীবন অতি বাহিত করবেন। পরবর্তী জীবন অতিবাহিত করবেন একটি আপনারা দিক খুঁজে পেতে চলেছেন। এই বছরে আপনাদের কাঙ্খিত আশা সেটি পূর্ণ হতে পারে। এমন একটি সময়ের মধ্যে আপনারা থাকবেন যেখানে শনি গ্রহের সাড়ে সাতি এর প্রভাব থাকবে না। বছরের মধ্যবর্তী সময়ে আপনাদের চরম উন্নতি হতে চলেছে। সর্বক্ষেত্রেই একটি অনুকূল প্রভাব আপনাদের জীবনে আসছে।


🕉️




আপনারা নিজের দক্ষতায় অনুসারে কর্মসংস্থান আপনারা নিজেরাই করতে চলেছেন। এই কারণেই আপনারা যারা নিজে নিজে কোনরকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এই বছরে আপনারা উচ্চতায় থাকছেন। কর্ম ক্ষেত্রের মধ্যে আপনার নামের বিস্তার হচ্ছে। উচ্চপদস্থ যারা কর্মরত রয়েছেন আরও দায়িত্ব বৃদ্ধি হচ্ছে এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে। যেকোনো ক্ষেত্রে আপনারা যথেষ্ট ঝুঁকি নিতে কোনরকম মনের মধ্যে দিধা-দ্বন্দ্ব থাকবে না। 

সেটা অবশ্যই পরিকল্পনামাফিক মাফিক করবেন। সফলতা ও সফলতা মধ্যে বিরাজ করেও আপনারা সফলতাই পাবেন। জ্যৈষ্ঠ মাস থেকে পরিবারের দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে। পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে সমাধান করতে হবে। এক্ষেত্রে কোন কঠোর সিদ্ধান্ত ও আপনাকে নিতে হবে। 

আপনারা যারা দেবতা প্রতিষ্ঠা করবেন ভাবছেন এই ১৪৩২ সালে দেবতা প্রতিষ্ঠা হয়ে যাবে। পারিবারিক যারা কোন রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভাল ক্ষেত্রে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম অনলাইন কর্ম কান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এখানেও ভালো কিছু করতে পারবেন। আসল পরিবর্তন আপনাদের হবে কার্তিক মাস থেকে। এখানেই আপনাদের একটি বড় পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনটা আপনার ১৪৩২ সাল স্মরণ হয়ে থাকবে। মনের মধ্যে যথেষ্ট পজিটিভ ভাবনা নিয়ে আপনার চলবেন। যে কোনো রকম পরিস্থিতি আপনাদের মনকে প্রভাবিত করতে পারবে না। 

👉 Pisces Horoscope 2026 | মীন রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন



আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি হচ্ছে এছাড়াও যে কোন কর্ম ক্ষেত্রের মধ্যে রয়েছেন সেখানে ইতিবাচক ফল দেখতে চলেছেন। নিজের নিজের পছন্দমত সময়টা অতিবাহিত করতে পারবেন এবং সর্বক্ষেত্রেই সফলতার দিকেই ইঙ্গিত করছে। আপনার যেমন উন্নতি হবে আপনার পিতার দিক থেকেও উন্নতি অব্যাহত বলা যেতে পারে। এই সময়ের মধ্যে শনি গ্রহ থেকে কোনরকম নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসবে না আপনারা মিলিয়ে নিতে পারেন। যদি আপনার মীন রাশি এবং লগ্ন উভয়ই হয়ে থাকে তাহলে নিশ্চিত পজেটিভ এনার্জি যথেষ্ট পাবেন এবং চলবেন।

 সর্বক্ষেত্রেই দায়িত্ব নিয়ে কাজ করতে দেখা যাবে। নিজের ভুল নিজেই আপনি শুধরে নতুন করে আবার শুরু করবেন। এ বছরে আর্থিক ব্যয় এর দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় আপনাকে ব্যতীত করতে পারে। সন্তান থাকলে সন্তানের প্রতি মনোযোগ অবশ্যই রাখবেন। 

হঠাৎ আর্থিক ব্যয় হলেও এই ১৪৩২ সালে মধ্যবর্তী সময়ে আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ ও যথেষ্ট উঠে আসছে। আপনারা যারা লটারি কাটেন এখান থেকে ভালো অর্থ আপনারা পেতেই পারেন। কারণ এই ১৪৩২ সালে গ্রহের এমনই অবস্থান আপনাদের মানসিকতার পরিবর্তন অবশ্যই হচ্ছে এবং সেই পরিবর্তনটা অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই বছরে নিজের মনের কথা উপযুক্ত ব্যক্তিকে ছাড়া বলবেন না। শত্রুপক্ষ থাকলে অবশ্য একটু বাধা সৃষ্টি করতে পারে। কারণ আপনারা সফলতা তাদের চোখে খুব একটা ভালো লাগবে না। শত্রু পক্ষের কারণে হয়তো কিছু আর্থিক ব্যয়ের কারণ হতে পারে।


🎇





শরীরশাস্ত্র: যেহেতু শনি গ্রহের সাড়ে সাতি মধ্যম চরণে থাকবেন। সেই কারণে শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন।

পড়াশোনা: বছরের মধ্যবর্তী সময়ে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট উন্নতি করতে চলেছেন। কোন ক্ষেত্রে পড়াশোনা করলে কতটুকু আপনি সফলতা পেতে পারেন সেই বোধগম্য টা আপনার মধ্যে থাকবে। 

ভালোবাসা: এই বছরে আপনাদের জীবনে কোন ভালোবাসার রুপি বন্ধু অথবা বান্ধবী আসার সম্ভাবনা প্রবল থাকছে। এই বিষয়টা যথেষ্ট আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি সামনে এগিয়ে যাওয়ার রসদ বাড়িয়ে দেবে। 

ব্যবসা-বাণিজ্য: এই বছরে আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ রাখতে পারবেন। এর ফলস্বরূপ কোনরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। 

বিবাহিত জীবন: বছরের মধ্যবর্তী সময়ে পার্টনারের কাজকর্ম চরম উন্নতি হতে চলেছে। কোনরকম আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হলে সেটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। 

কর্ম: এই বছরে পারিবারিক কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আরও উন্নতি করতে পারবেন। সেই কর্মের মধ্যে নতুনত্ব কিছু আনতে চলেছেন। এছাড়াও আপনারা যারা নিজে নিজে কোন রকম কর্ম করেন অর্থাৎ পরিবারের মধ্যে থেকে কোন অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছেন ভালো কিছু করতে চলেছেন। 

ভাগ্য: বছরের মধ্যবর্তী সময়ে আপনারা চিন্তা ভাবনা সমস্ত কিছুই সঠিক পথে যাবে। আপনার চরম উন্নতি করতে চলেছেন। ভাগ্য দেবতা আপনার সঙ্গেই থাকছেন। 

আর্থিক: সাধারণভাবে আর্থিক সমতা আপনার থাকবে। গ্রহের অবস্থা অনুসারে দেখাচ্ছে একটু আর্থিক ব্যয় হবে। তবে অন্যান্য ক্ষেত্র থেকে আপনাদের যাহা আয় হবে তাহা এই আর্থিক ব্যয় কে অনেকটা নিয়ন্ত্রণ করবে।

-:ইংরেজি নতুন বছর ২০২৬ সালের রাশিফল প্রতিবেদন দেওয়া হয়েছে দেখে নেবেন:-



উপরের প্রতিবেদনে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছে সমস্ত কিছু হুবহু আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন না। নিজের বিষয়ে জানার জন্য অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। 

Online Consultancy 

MOB:9836308473


কুম্ভ রাশি ১৪৩২ সালের রাশিফল "Aquarius Horoscope"


 কুম্ভ রাশি ১৪ ৩২ সাল বাংলা নতুন বছর আপনাদের কেমন যাবে:-

এই বাংলা নতুন বছর ১৪৩২ সাল যথেষ্ট আপনারা অনুভূতি নিয়ে চলবেন। এই বিষয়টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে জ্যৈষ্ঠ মাস থেকে। আপনার সমস্ত কিছু তারা সেই জিনিসের প্রতি তার আস্বাদন গ্রহণ করার চেষ্টা রাখবেন,সেটা সম্পর্ক ও হতে পারে মানসিকভাবে মনের মধ্যে নিয়ে যথেষ্ট আপনি আনন্দিত অনুভব করবেন। 

আপনারা একটি নীতিগত দিক নিয়ে চলবেন আপনি মনে মনে যেটি ভাববেন সেই রকম দিক আপনার ক্ষেত্রে উন্নতি করতে পারে এরকম চিন্তা ভাবনা নিয়ে চলবেন। আপনার কাছে মনে হতে পারে অর্থ থাকলেই সবকিছু হয়ে যাবে। এর পরবর্তী কার্তিক মাস থেকে আপনাদের মধ্যে আর্থিক বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা নিয়ে চলবেন। 

আপনার মধ্যে সর্বদা মনে মনে একটি বিষয় থাকবে সেটি হলো অর্থ কিভাবে বৃদ্ধি করানো যায়। কিভাবে আমরা আর্থিক সম্পন্ন ব্যক্তি হব। কোন পথে আরো বেশি আমার অর্থ উপার্জন করতে পারব। এইরকম ছোট ছোট ভাবটা নিয়ে যথেষ্ট আপনারা চিন্তিত থাকবেন অথবা সেই অনুসারে কার্য সম্পন্ন করার চেষ্টা রাখবেন। প্রতিযোগিতামূলক যেকোনো রকম ক্ষেত্রে সম্মুখীন আপনারা হন না কেন সেখান থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা আপনার বেশি। 

আপনি যে কর্মক্ষেত্রে উন্নতি করবেন সেই উন্নতি হওয়ার কারণে শত্রুপক্ষ যথেষ্ট সৃষ্টি হবে। শত্রুপক্ষ চাইবে কিভাবে আপনার সেই জয় যাত্রাকে রোধ করা। আপনারা যারা কোন রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন যথেষ্ট আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন। এই বছরে আর্থিক বিষয়ে যথেষ্ট সচেতনতা নিয়ে চলবেন। আপনাদের মনোবৃত্তি থাকবে যে কোন বিষয়ে যদি বিনা অর্থ ব্যয় করে কিছু পাওয়া যায় সেটা কম কিসের। এইরকম কারণে 

👉 Aquarius Horoscope 2026 | কুম্ভ রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন



আপনাদের মধ্যে একটু কৃপণতা আমরা দেখতে পাবো। এই কৃপণতা থাকা সত্ত্বেও পারিবারিক সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য অথবা কোনরকম বিলাসবহুল দ্রব্য কেনার কারণে একটু আর্থিক ব্যয় অবশ্যই আপনারা করবেন অথবা হবে। আপনাদের মনের মধ্যে সর্বদা উচ্চ চিন্তা ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। এই উচ্চ চিন্তাভাবনা যদি সঠিক ক্ষেত্রে আপনার প্রয়োগ করতে পারেন ভালো ফল পাবেন। কারণ এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে, চিন্তাভাবনা উচ্চ থাকবে কিন্তু সেখানে অর্থ আমি কোনরকম ব্যয় করব না। 

এই ধরনের চিন্তাভাবনা থাকার ফলে আপনারা কোন কিছু কেনার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ নিয়ে চলবেন সেই ক্ষেত্রে অর্থ ব্যয় করতেও আপনাদের মনের মধ্যে দ্বিধা থাকবে। এরপর ফল স্বরূপ কিছুটা হলেও মানসিক বিপর্যস্ত আপনারা হতে পারেন। আপনাদের বিবাহিত জীবনের পার্টনারের কিছুটা সমস্যা আপনাকে বারংবার বিরক্ত করতে পারে। আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনার বিপরীতে আপনার স্ত্রী অথবা স্বামীর ভিন্ন ভাবনা চিন্তা রাখতে পারে। 

এই বছরের সফলতা অবশ্যই আসবে। আপনারা যারা আছে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন আরো আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করতে চলেছেন। আপনার চিন্তাভাবনা আপনার বাক্যের মধ্যে সেটি প্রতিফলিত হবে। সমস্ত ক্ষেত্রে একটি রাজার মতো আচরণ আমরা দেখতে পাব বাক্যের মধ্যে। বিবাহিত জীবনে

🕉️🕉️🕉️




 আপনাদের পার্টনার যদি শারীরিক বা মানসিকভাবে ঠিক থাকে সে ক্ষেত্রে অনেকটা আপনার পথপ্রদর্শক হতে পারে। এই বছরে অবশ্যই আপনাদের মধ্যে সঞ্চারের ভাবনার চিন্তা থাকবে এবং সেখান থেকে খুব কম আকারে যদি ব্যয় করা যায় খুব ভালো হয় এইরকম মানসিকতা কথা নিয়ে চলবেন। 

এক কথায় বলতে হলে সঞ্চয় বেশি, আর্থিক ব্যয় কিভাবে কম করা যায়? এইরকম ভাবনা থাকবে। আপনার মধ্যে যে সমস্ত শিল্প কলা আছে সেটি এই 1432 সালে প্রকাশিত হতে চলেছে। নিজের শিল্প কলা আপনি জাহির করতে পারবেন জনসমক্ষে দেখাতে পারবেন। এরকম যদি কোন রকম আপনার মধ্যে গুণগতমান থাকে তাহলে আপনি কিন্তু সেই বিষয়ে উচ্চ পর্যায়ে যেতে পারেন। 

শরীর স্বাস্থ্য: আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা বড় সমস্যা দেখাচ্ছে না। আপনাদের মধ্যে অবশ্যই উৎকণ্ঠা থাকবে। কোন কিছু আপনারা চেষ্টা রাখছেন বা সেখান থেকে যতটুকু ফল পাওয়া দরকার তার থেকে বেশি মনের মধ্যে আশা নিয়ে চলবেন। আপনার সেই কারণে কোন কিছুর প্রতি বেশি আকৃষ্ট ভালো কিছু অথবা বড় কিছু পাবেন এইরকম মনোবৃত্তি নিয়ে চলবেন না। 

পড়াশোনা: আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্র এবং মধ্যশিক্ষা ক্ষেত্র দুই ক্ষেত্রেই জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন। আপনাদের উচিত হবে এই সময়ের মধ্যে কোনরকম কর্মমুখী শিক্ষা বা এক্সট্রা এডুকেশন সেটা ভালো ফলাফল করতে পারবেন। যেকোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা এই সময় জয়লাভ হতে পারবেন। 

ভালোবাসা: ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো। এই বছরে আপনারা কাউকে ভালোবাসার প্রস্তাব সেটিও দিতে পারবেন। এরকম বিষয়ে মনের মধ্যে যথেষ্ট ব্যাকুলতা আসবে কাউকে প্রস্তাব দেওয়ার জন্য। যাদের ভালবাসা খুব কম সময়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এখনই প্রিয় মানুষটির কাছে অতিরিক্ত আপনারা কোনরকম নির্ভরশীল বা বেশি আশা রাখবেন না। 

বিবাহিত জীবন: এই বছরে আপনাদের বিবাহিত জীবনে আপনার পার্টনারের মনোবৃত্তি নিয়ে কিছুটা হলেও আপনি দ্বিধাগ্রস্ত থাকবেন। আপনার পার্টনারের মধ্যে ধার্মিক চিন্তাভাবনা যথেষ্ট দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিবাহিত জীবন সম্পর্কে যদি ভালো থাকে এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে কিছুটা হলেও হলেও আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করবে। 

ব্যবসা বাণিজ্য: এই বছরে আপনাদের ব্যবসা-বাণিজ্য মধ্যমা ধরে নিয়ে আপনারা চলতে পারেন। আপনি কোন ধরনের ব্যবসা-বাণিজ্য করেন তার উপরে অনেকটা নির্ভর করছে। একটি কথা মনে রাখবেন এই বছরে অতিরিক্ত পণ্য স্টক যাতে না হয় এই দিকটা অবশ্যই একটু চিন্তা-ভাবনা করে চলবেন। নতুন যারা কিছু করবেন ভাবছেন কার্তিক মাস থেকে আপনারা কোন এজেন্সি, পরিষেবা এই ধরনের শুরু করতে পারেন ভালো মুনাফা অর্জন করবেন।

কর্ম: এই বছরে আপনাদের কর্ম প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। কোন বড় বেতন যুক্ত কর্ম না পেলেও আপনারা ছোটখাটো কোনরকম কর্ম অবশ্যই পেতে চলেছেন। আপনারা যারা স্ব -প্রফেশনাল এ রয়েছেন, আপনার সফলতার কারণে শত্রু বৃদ্ধি যথেষ্ট হবে। আপনাদের যথেষ্ট যোগাযোগ আসবে এই বাংলা নতুন বছরে। যে ধরনের কর্মের জন্য মানসিকভাবে আপনি মনের মধ্যে যে ধরনের চিন্তা নিয়ে চলছেন তার পরিবর্তন কিছুটা অবশ্যই আপনাদের আনতে হবে। 

ভাগ্য: যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন এই বছরে অবশ্যই কিছুটা হলেও আপনারা অনেকাংশে ভালো ক্ষেত্রে বিরাজ করবেন। নিজের ভাগ্যের বিষয় যথেষ্ট ভাবুক হয়ে চলবেন। যারা কোন রকম কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেখানে আরো উচ্চতায় যেতে চলেছেন। 

আর্থিক: এই বছরে আপনারা আর্থিক বিষয় যথেষ্ট সতর্কতা নিয়ে চলবেন। এই কারণে আপনাদের মধ্যেই যথেষ্ট কৃপণতা আমরা দেখতে পাবো। মনের মধ্যে আশা থাকবে ইচ্ছা থাকবে এই জিনিসটা আমাকে নিতে হবে কিন্তু জমানো অর্থ ব্যয় করবো না। এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে সর্বদা আপনার থাকবে সেই কারণেই আর্থিক আপনারা সেভিংস করতে পারবেন। আপনারা কোনরকম কিছু শুরু করবেন ভাবছেন বড় ঋণ পেতে চলেছেন। 


🔎🪬📿




মনে রাখবেন যে সমস্ত প্রতিবেদনে লেখা হয়েছে সেটি সম্ভাব্য হিসাবে দেখার চেষ্টা রাখবেন। নিজের সঙ্গে সমস্ত কিছু হুবহু মিলিয়ে দেখবেন না। আপনারা বাড়িতে বসে কোনরকম জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন তাহলে যোগাযোগ করতেই পারেন। 

Online Consultancy 

MOB:9836308473

মেষ রাশি দীর্ঘ 12 বছর পর প্রথম চমৎকার ঘটতে চলেছে "Aries Horoscope"


 মেষ রাশি দীর্ঘ 12 বছর পর চমৎকার কিছু ঘটতে চলেছে। ১২ বছর পর ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনাদের জীবনে। এই উপলব্ধি অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন এবং সেই পরিবর্তন/ চমৎকার আপনারা চোখেও দেখতে পাবেন। মেষ রাশির আপনারা এই মুহূর্তে যেমনই পর্যায়ে রয়েছেন যতই দুশ্চিন্তা অথবা টেনশনের মধ্যে থাকুন না কেন এই সময় আপনারা মানসিকভাবে প্রিপারেশন করুন পরবর্তী দিন যদি আসছে আপনাদের কাছে অভাবনীয় পরিবর্তন চমৎকার অবশ্যই হতে চলেছে।
💫



২০২৫ সাল আপনাদের মনের মনি কোঠায় রয়ে যাবে। একটি কথা মনে রাখবেন জীবনের একটি ভালো দিক যখন ঘটে সেই বছর অবশ্যই স্মরণীয় হয়ে থাকে। তেমনি ভালো কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে। এই ফলাফল আপনারা পাবেন ২০ অক্টোবর - ৫ ডিসেম্বর ২০২৫ এই সময়কালের মধ্যে প্রথম পর্যায়ে চমৎকার হতে চলেছে। সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি 

কালপুরুষের চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই ঘরে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে চলেন। এর ফলস্বরূপ মেষ রাশির জাতক-জাতিকা যারা রয়েছেন অভূতপূর্ব পরিবর্তন আপনাদের সামনে আসতে চলেছে। আপনি যদি মেস লগ্ন ধরে দেখেন সেখানেও আপনারা ভালো ফল পাবেন। 

এই সময়কালের মধ্যে যে পরিবর্তন আপনাদের সামনে আসতে চলেছে.....


🕉️



আপনারা যারা মনে করছিলেন আপনার ভাগ্য কোনদিনই ভালো হবে না, তাহলে ভুল করছেন। এই তারিখ থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব প্রথম পরিবর্তন উপলব্ধি করতে চলেছেন। পারিবারিক যথেষ্ট শান্তি বিরাজ করবে। আপনারা যারা নিজের কোন রকম ঘর তৈরি করতে পারছিলেন না সেটাও আপনারা করতে পারবেন। পারিবারিক শুভ কাজ বারংবার বাধা আসছিল সেই রকম বাধা দূর হতে চলেছে। 

আমরা প্রত্যেকেই দূর ভবিষ্যতের জন্য চিন্তা করে ইনকাম করে থাকি, এইরকম ইনকাম আপনার বৃদ্ধি হচ্ছে এবং দূর ভবিষ্যৎ পথ প্রশস্থ হচ্ছে। পারিবারিক যেকোনো রকম সমস্যা সেটি দূর হতে চলেছে। আপনারা যারা জমি জায়গা দালালি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো মুনাফা অর্জন করতে চলেছেন। যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন ভালো ক্ষেত্রে কর্মের সুযোগ আসতে চলেছে। 

আপনাদের কমিউনিকেশন ক্ষেত্রটা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা স্ব-প্রফেশনাল এ রয়েছেন ভালো মুনাফা পাওয়ার জন্য তৈরি থাকুন। জীবনের একটি বড় পরিবর্তন কারণ দেব গুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর কাল পরে এই ঘরে প্রবেশ করবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে নিশ্চয়ই আপনারা শুনেছেন অথবা জানেন দেবগুরু বৃহস্পতি  সৃষ্টির সবথেকে পজেটিভ গ্রহ। এই পজেটিভ গ্রহ যখন পাওয়ারফুল অবস্থানে থাকছে, যার ফল আপনাদের একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে। আপনারা হয়তো মনে মনে করছেন শনির সাড়ে সাত ই এর মধ্যে আপনারা তো রয়েছেন তাহলে কি ভালো ফল পাবেন। একটি বিষয়ে আপনারা জেনে রাখুন দেবগুরু বৃহস্পতি যেখানেই দৃষ্টি থাকবে সেখানেই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 

বৃহস্পতি গ্রহ এই যে চতুর্থ ঘরে অবস্থান করবে নবম দৃষ্টি থাকবে আপনার দ্বাদশ ঘরে শনি গ্রহ যেখানে অবস্থান করে আছে। সেই কারণেই এই সময় আপনারা শনি গ্রহের থেকে কোনরকম নেগেটিভ এনার্জি আর আপনাদের জীবনে আসবে না। এই শনি গ্রহের নেগেটিভ এনার্জি কমে যাওয়ার ফলে আপনারা আর্থিক সুবিধাজনক অবস্থায় থাকছেন। 

পূর্বে যে অর্থ আপনি বিনিয়োগ করেছিলেন অথবা কোথাও কাউকে দিয়েছিলেন সে অর্থ পাচ্ছিলেন না সেই অর্থ আপনার ফেরত পাবেন। এক কথায় বলতে হলে কষ্টের অর্থ আপনারা ফেরত পাচ্ছেন। যেকোনো রকম সমস্যা নিয়ে চলছেন সেই রকম সমস্যা খুব সহজে আপনাদের জীবন থেকে চলে যাবে। নতুনভাবে আপনাদের জীবনে কিছু আনন্দ সেটা আপনারা উপভোগ করবেন। 

এখন আপনারা যাহাই পরিস্থিতিতে রয়েছেন মনের মধ্যে নেগেটিভ ভাবনাচিন্তা আনবেন না পজেটিভ ভাবনা নিয়ে চলুন সময় আসছে পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে হতে চলেছে। 

                                        ধন্যবাদ 

Online Consultancy 

MOB:9836308473



মকর রাশি ১৪৩২ সালের রাশিফল "Capricorn Horoscope"


 মকর রাশি ১৪৩২ সাল আপনাদের কেমন যাবে: 

বাংলা নতুন বছর কেমন যেতে পারে:-

মকর রাশি আপনারা পূর্বে যে অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে অনেকটা উন্নতি করতে চলেছেন। এই কারণেই আপনারা পূর্বের যে সমস্ত বিষয় যথেষ্ট ব্যতীত করছিল সেই বিষয়গুলো মন থেকে মুছে ফেলুন। 

আবার নতুন করে আপনারা ভাবনা চিন্তা রাখুন বাংলা নতুন বছরে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলুন। জীবনে চলার পথে সমস্যা,এটা থাকবেই কিন্তু সেই সমস্যাকে কিভাবে দূর করা যায় সেই পথটাকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অগ্রগতি রাখুন।

🎆



এই ১৪৩২ সালে বছরের একটি মাস পরে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস থেকে চেষ্টা যথেষ্ট আপনাকে রাখতে হবে। আপনার মধ্যে যে কোন চেষ্টার মধ্যে আত্মবিশ্বাসটা কম থাকবে। আপনারা অবশ্যই যে কোন কাজের মধ্যে আত্মবিশ্বাস মনের মধ্যে রাখুন। যেকোনো কাজের মধ্যে ধৈর্য আনতে হবে এবং সময় দিতেই হবে তাহলেই সফলতা পাওয়া যাবে। 

একটি কথা মনে রাখবেন অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ শিক্ষা সেটা অবশ্যই আপনাকে একটিবারও আফসোস করতে হবে। আপনার অবশ্যই চেষ্টা রাখবেন যে কোন কাজের ক্ষেত্রে সেটা পূর্ণ রূপ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থানে যেন থাকেন। কর্মক্ষেত্রের মধ্যে শত্রুতা /প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে তাদেরকে পরাস্ত করে আপনাকে সামনের সারিতে অবস্থান করতেই হবে। বছরের প্রথম দিকটা কর্মের পরিবর্তন হওয়ার / স্থানান্তরিত হওয়ার যোগ থাকছে। 


👉 Capricorn Horoscope 2026 | মকর রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন



যারা বিদেশে থাকেন যথেষ্ট অর্থ পরিবারের মধ্যে আপনি ঠিক সময়ে পাঠিয়ে দিতে পারবেন। যাতে আপনাদের পরিবারের সকল সদস্য সুখে ও শান্তিতে থাকে। এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে কার্তিক মাস থেকে নতুন যদি কিছু শুরু করতে চান তাহলে অবশ্যই মনোনিবেশ করবেন। এই সময়ে আপনার নতুন ব্যবসা করতে চান যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। 

এই সময়টা আপনাদের দিক থেকে যথেষ্ট অনুকুল সময় বলা যেতে পারে। বিভিন্ন রকম আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটবে সেগুলি অভিজ্ঞতা হিসাবে আপনার মধ্যে থাকবে। 

আমি এই প্রতিবেদনে প্রথমেই শুরু করেছিলাম চেষ্টা আপনাদের রাখতে হবে ,তাই আপনারা যারা কোন রকম শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। নিজের শিল্পকলা যোগ্যতা সেটি আপনারা প্রমাণ করতে পারবেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন যথেষ্ট আপনার ক্রিয়াকলাপ, শিল্পকলা আপনি দেখাতে পারবেন। 

এই সমস্ত ক্ষেত্রে এই বছরটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বাংলা নতুন বছর আপনাদের কাছে একটি পরিবর্তনের বছর হতে পারে। যারা কথার মাধ্যমে কিছু করেন তাহলে বলব বছরটা আপনাদের কাছে নতুন নতুন কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে। 




পারিবারিক কোনো রকম সম্পত্তি যদি বিক্রি করেন বাজার মূল্য দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন তা না হলে উপযুক্ত অর্থ আপনার নাও পেতে পারেন। এই বছরে আপনার মাতার শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে বেশি থাকবে।



🌟


শরীরশাস্ত্র: আপনারা রাশির মধ্যে কোন পাপ গ্রহের দৃষ্টি থাকবেনা। সেই কারণে শরীর-স্বাস্থ্য ভালো বলা যেতে পারে তথাপি আপনারা শরীর স্বাস্থ্যের কোনরকম সমস্যা হলে সেটি ইগনোর করবেন না। 

পড়াশোনা: এই ১৪৩২ সালে আপনাদের পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগ রাখতে হবে। 

বিবাহিত জীবন: বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো যদি কোন রকম সমস্যা আপনার থাকে তাহলে আপনারা কার্তিক মাস থেকে সেরকম সমস্যা দূর করতে পারবেন অথবা দূরে চলে যাবে। এই বছরে আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার পার্টনারের কাজ কর্মের যথেষ্ট উন্নতি হতে চলেছে। 

ভালোবাসা: নিজের মনের মতন করে আপনারা যারা আপনার সঙ্গী অথবা সঙ্গিনী কে দেখতে চান সেক্ষেত্রে কিছুটা আপনি বাধার সম্মুখীন হতে পারেন। আপনার মনে হতে পারে এত ভালবাসা দেওয়া সত্ত্বেও তবুও যেন নিজের মতো করে পাচ্ছেন না

ব্যবসা: আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন তাহলে এই বছরে আপনারা চিন্তা-ভাবনা রাখতে পারেন। এই বছর নতুন কিছু আপনারা শুরু অবশ্যই করতে পারবেন। আপনারা যারা ব্যবসা করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন।

কর্ম: আপনারা যারা কোনরকম দোভাষী ভাষা জানেন অথবা কথাবার্তা গুছিয়ে বলতে পারেন তাহলে অবশ্যই এই বাংলা নতুন বছর ১৪৩২ সালে কর্ম প্রাপ্তি অথবা প্রফেশনালি যথেষ্ট ভালো কিছু করতে চলেছেন। আপনারা যারা নিউজ অ্যাঙ্কারিং অথবা এডুকেশন ক্ষেত্রে রয়েছেন তাহলে ভালো কিছু আপনারা অবশ্যই করতে পারবেন।

আর্থিক: হঠাৎ করে অর্থ পাওয়া সম্ভবনা আপনাদের থাকছে এই বাংলা নতুন বছরে। একটা কথা অবশ্যই মনে রাখবেন অর্থ বুঝে শুনে ব্যয় করার চেষ্টা রাখবেন। যেখানে অর্থ বিনিয়োগ করবেন উপযুক্ত ব্যক্তির পরামর্শ নিয়েই বিনিয়োগ করার চেষ্টা রাখবেন। 


যাহা কাজকর্ম করবেন যথেষ্ট ধৈর্য সহকারে করার চেষ্টা রাখবেন। একটি কথা মনে রাখবেন কেউ কিন্তু শিখে এই পৃথিবীতে আসে না এখানেই কি শিখতে হয়। যে কোন কাজের ক্ষেত্রে অসম্পূর্ণ রাখবেন না সেটি সমাপ্ত করার চেষ্টা রাখবেন। যেকোনো কাজ শুরু করবেন যদি অর্থ ঋণ নিয়ে শুরু করতে চান, তাহলে অবশ্যই বুঝে শুনে সেটি শুরু করার চেষ্টা রাখবেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজ করবেন অপরের প্রতি ভরসা বেশি রাখবেন না। 



উপরের সমস্ত বক্তব্য নিজের জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না সম্ভাব্য ফলাফল হিসাবে দেখার চেষ্টা রাখবেন।

                   ধন্যবাদ 

Online Consultancy 

MOB:9836308473