Astrologer Sukanta Manna - 10+ Years Experience | 📞 9836308473 | 🔔 YouTube: @SUKANTAMANNA

Ajker Rashifal 3 August 2026 - আজকের রাশিফল সোমবার

📑 সূচিপত্র



    আজকের রাশিফল

    ৩ আগস্ট ২০২৬, সোমবার

    Ajker Rashifal - 3rd August 2026

    ♈ মেষ রাশি

    দূরের কোনো সংবাদ আপনাকে বিচলিত করতে পারে। অন্যের জন্য কিছুটা সময় ব্যয় করবেন। আপনারাও অনেক ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবেন। আপনার সহযোগিতায় যদি কারো উপকার হয় সেটাও আপনারা হাসিমুখে ত্যাগ স্বীকার করে নেবেন।

    ♉ বৃষ রাশি

    একটি কথা অবশ্যই মনের মধ্যে বারংবার আসবে। সুযোগ পাওয়া যায় না সুযোগ করে নিতে হয়। চেষ্টা সফল হয়েছে বলে মনে হলেও, এই বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে সেটা যথার্থ আর ত আপনাদের মনের মধ্যে থাকবে।

    ♊ মিথুন রাশি

    সময় পরিস্থিতি অনেকটাই মেনে নিতে হয়। কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন। চেষ্টা রাখবেন যতটা সমস্যা আর্থিক ব্যয় থেকে নিজেকে সরিয়ে রাখা যায়।

    ♋ কর্কট রাশি

    দেব ভক্তি যথেষ্ট থাকবে। আপনাকে উদ্দেশ্য করে কেউ যদি কোন কথা বলে কর্ণপাত করবেন না। এতে সময় নষ্ট এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি যাতে না হয় দূরে থাকাই ভালো।

    ♌ সিংহ রাশি

    নিজের কাজের মধ্যে বেশি সময় দেবেন এতে চিন্তা দুশ্চিন্তা কমবে। যে বিষয়টা আপনাকে অনুপ্রাণিত করতে পারবেন না, এমন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। নিজের ভালো-মন্দ নিজেই সিদ্ধান্ত নিন।

    ♍ কন্যা রাশি

    নিজের দুশ্চিন্তা গুলি অন্যজনের সঙ্গে শেয়ার করুন। মানসিকভাবে হালকা হতে হলে এটা করাই উচিত। যতটা আর্থিক বিষয়ে দুশ্চিন্তা করছেন ততটা কোন কারণ নাই।

    ♎ তুলা রাশি

    যথেষ্ট দায়বদ্ধতা থাকবে দায়িত্ববান হবেন। মান সম্মান বোধটা যথেষ্ট আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই কারণে পূর্বে ঋণ থাকলে একটু দুশ্চিন্তা হতে পারে।

    ♏ বৃশ্চিক রাশি

    অদৃশ্য শক্তির উপরে যথেষ্ট আস্থা থাকবে। এই কারণে সঠিক পথে রয়েছেন সঠিক কর্ম করুন। যে ব্যক্তি সঠিক কর্মে উপনীত হন ভাগ্য সেই ব্যক্তির সঙ্গেই থাকেন।

    ♐ ধনু রাশি

    পারিবারিক যে কোনো রকম সমস্যা খুব শান্ত ভাবে সমাধান করুন। সমস্যা সমস্যা জায়গায় থাকুক, আগে আপনাকে দুশ্চিন্তা ত্যাগ করতে হবে।

    ♑ মকর রাশি

    নিজের কাজ কর্মের প্রতি যথেষ্ট আস্থা ও বিশ্বাস দুটোই থাকবে। যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে সেই ব্যক্তি অবশ্যই মনের মধ্যে আস্থা ফিরে পান।

    ♒ কুম্ভ রাশি

    আর্থিক আয় ও ব্যয়ের সমতা নিয়ে খুবই চিন্তিত থাকবেন। মনে হবে যেটুকু আয় হচ্ছে সবই তো ব্যয় হয়ে যাচ্ছে তাহলে থাকবে কি। এই বিষয়টা মনের মধ্যে উত্থাপন হবে তার মানে আপনি সেভিংস এর জন্য ইতিবাচক চিন্তাভাবনা করবেন।

    ♓ মীন রাশি

    ধার্মিক চিন্তাভাবনা মনের মধ্যে যথেষ্ট থাকবে। আপনার মতামত অন্যান্য ব্যক্তির সঙ্গে সহমত নাও হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। একাই সংকল্প করে এগিয়ে চলুন।

    - Astrologypred.in - সৌজন্যে