সাধ ভক্ষণ ২০২৬: বৈশাখ ১৪৩৩ এর সব শুভ তারিখ ও সময় (পূর্ণ তালিকা)
১৪৩৩ বঙ্গাব্দ শুভ নববর্ষ ও সাধ ভক্ষণ এর শুভ দিন
১৪৩৩ বঙ্গাব্দের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক — এই কামনা করি।
বিশেষ করে যারা মা হতে চলেছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। মা ও সন্তানের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় হিন্দু সনাতন ধর্মে একটি পবিত্র প্রথা প্রচলিত রয়েছে, যার নাম সাধ ভক্ষণ।
এই অনুষ্ঠানে গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য, মানসিক আনন্দ এবং ভবিষ্যৎ সন্তানের কল্যাণ কামনা করা হয়। সাধারণত একটি শুভ দিন ও তিথি দেখে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
👉আরও পড়ুন: ভাদ্র মাস ১৪৩৩ এ সাধ ভক্ষণের ৫টি শুভ তারিখ ও তিথি
বৈশাখ মাস ১৪৩৩ বঙ্গাব্দে সাধ ভক্ষণ এর শুভ তারিখসমূহ
২০ এপ্রিল ২০২৬ (সোমবার)
সময়: সকাল ৮:২৭ – ১০:৫৩
২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: দুপুর ২:২৭ এর মধ্যে
২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার)
সময়: সকাল ৭:৫৬ এবং পুনরায় ১১:৩৬
২৯ এপ্রিল ২০২৬ (বুধবার)
সময়: সকাল ৯:২১ – ১১:০৬
১ মে ২০২৬ (শুক্রবার)
সময়: সকাল ৭:৫২ এর মধ্যে
গুরুত্বপূর্ণ পরামর্শ
সাধ ভক্ষণ করার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। মায়ের স্বাস্থ্যই সর্বপ্রথম গুরুত্ব পাবে।
ভগবানের আশীর্বাদ কামনা করুন, যাতে মা ও সন্তান উভয়েই সুস্থ ও সুখী থাকে।
আপনাদের সকলের মনোকামনা পূর্ণ হোক — এই প্রার্থনা করি।
ধন্যবাদ

মতামত জানান